Apu
০৭ জানুয়ারি ›
#PRONOUN
Basic english grammar pronoun
PRONOUN
ইংরেজীতে Pronoun কে নয় ভাগে ভাগ করা হয়েছে ।
1>Personal Pronoun বা ব্যক্তিবাচক সর্বনাম
2>Possessive Pronoun বা অধিকারসূচক সর্বনাম
3> Demonstrative Pronoun বা নির্দেশক সর্বনাম
4>Relative Pronoun বা সম্বন্ধবাচক সর্বনাম
5> Reflexive Pronoun বা আত্মবাচক সর্বনাম
6>Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বনাম
7> Distributive Pronoun বা বন্টন নির্দেশ
8> Indefinite Pronoun বা অনিদিষ্টবাচক সর্বনাম
9>Reciprocal Pronoun বা পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম
Personal Pronoun বা ব্যক্তিবাচক সর্বনাম : যেসব Pronoun গুলি কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে বসে থাকে সেইসব Pronoun গুলিকে Personal Pronoun বলে ।
যেমন : I, We, You,He, She, They etc.(ইত্যাদি)।
Possessive Pronoun বা অধিকারসূচক সর্বনাম : যেসব Pronoun গুলি কোন ব্যক্তি, বস্তুু বা প্রাণীর অধিকারকে বুঝায় সেইসব Pronoun গুলিকে Possessive Pronoun বলে ।
যেমন : my(my channel অথচ channel টা আমার অধিকারে।),
our, your, his, her, ইত্যাদি (etc.)।
Demonstrative Pronoun বা নির্দেশক সর্বনাম : যেসব Pronounগুলি কোনো ব্যক্তি বা বস্তুুকে নির্দেশ করে সেইসব Pronounগুলিকে Demonstrative Pronoun বা নির্দেশক সর্বনাম বলে।
যেমন : This, That, These etc.
Relative Pronoun বা সম্বন্ধবাচক সর্বনাম : যেসব Pronoun কোনো sentence এ ব্যবহৃত কোন Noun বা Pronoun এর পরিবর্তে বসে তাকে Relative Pronoun বলে ।
যেমন: The boy who read this article yesterday.
NOTE: এই sentence টি দেখো এখানে পূর্বে ব্যবহৃত Noun হল "The boy" । যার পরিবর্তে who বসেছে , তাই who হল Relative Pronoun বা সম্বন্ধবাচক সর্বনাম।
Reflexive Pronoun বা আত্মবাচক সর্বনাম: যেসব Pronoun গুলি কোনো বাক্যের Subject কে বুঝাতে ব্যবহৃত হয় সেইসব Pronoun গুলিকে Reflexive Pronoun বা আত্মবাচক সর্বনাম বলে ।
যেমন : myself, yourself,themselves,himself, herself etc.
Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বনাম : যেসব Pronoun গুলির দ্বারা কোন প্রশ্ন করা হয় সেইসব Pronoun গুলিকে Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বনাম বলে ।
যেমন : when, Who, What,Whom, Which etc.
Distributive Pronoun বা বন্টন নির্দেশ: যেসব Pronoun গুলির দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে নির্দেশ করে সেইসব Pronoun গুলিকে Distributive Pronoun বা বন্টন নির্দেশ বলে ।
যেমন : Each, Either, Neither etc.
Indefinite Pronoun বা অনিদিষ্টবাচক সর্বনাম : যেসব Pronoun গুলির দ্বারা কোন ব্যক্তি বা বস্তুুকে অনিদিষ্টভাবে বুঝায় সেইসব Pronoun গুলিকে Indefinite Pronoun বা অনিদিষ্টবাচক সর্বনাম বলে ।
যেমন : sometime,Anyone, Somewhere, nobody etc.(ইত্যাদি)।
Reciprocal Pronoun বা পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম : যেসব Noun বা Pronoun গুলির দ্বারা পারস্পরিক কাজ সম্পন্ন হওয়া বুঝায় সেইসব Noun বা Pronoun গুলিকে Reciprocal Pronoun বা পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম বলে ।
যেমন : Ramin and you help each other. এই sentence এ each other Ramin and you র কাজে পারস্পরিক সম্পর্ক বুঝিয়েছে , তাই এইখানে each other হল Reciprocal Pronoun বা পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম ।
শেয়ার
সেভ
শুনুন