Apu
০৩ এপ্রিল ›
#English Grammar
›
#Parts of speech
English grammar verb
VERB
এর আগের article এ আমরা part of speech এর Adjective সম্পকে জেনেছি।
আজ আমরা জানব verb বা ক্রিয়া সম্পকে।
VERB কী?:- যে শব্দ বা word দ্বারা কোন প্রকার কাজ করা বা কাজ হওয়া বোঝায় সেই শব্দ বা word কে Verb বলে।
যেমন:- run, read,write, remember, etc.verb বা ক্রিয়া প্রধানত দুই(2) প্রকার-
1>Finite Verb বা সমাপিকা ক্রিয়া2>Non-finite Verb বা অসমাপিকা ক্রিয়া
Finite Verb
Finite Verb কী?:-যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ পায় বা সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেই সব Verbকে Finite Verb বলে।
Example :
He went to the market.
The boy plays cricket.
Finite Verb এর কিছু বৈশিষ্ট্য রয়েছে ।যেগুলি হল:-
● Sentence এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়।
●বক্তার বক্তব্য পূর্ণাঙ্গররূপে বা সম্পূর্ণরূপে ব্যক্ত হয়। ইত্যাদি
Finite Verb কে আবার দুটি ভাগে ভাগ করা হয়।
a>Principal Verb বা প্রধান ক্রিয়া
b> Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া
Principal Verb বা প্রধান ক্রিয়া
যেসমস্ত Verb নিজেই স্বাধীনভাবে অন্যকোনো Verb এর সাহায্য ছাড়াই ক্রিয়া সম্পাদন করে বা করতে পারে সেইসমস্ত Verbকে Principal Verb বলে।Example :
They go
They play football in the field.
Principal Verb দুই প্রকার।
যথা :
I. Transitive Verb বা সকর্মক ক্রিয়া
II. Intransitive Verb বা অকর্মক ক্রিয়া
Transitive Verb :
যে সকল Verb এর Object বা কর্ম থাকে সেই সকল Verbকে Transitive Verb বলে।Example :
I bought a book.
I like to read book.
Transitive Verb এর কিছু বৈশিষ্ট্য দেখা যায়।যেগুলি হল:-
● main Verb এর পরে এক বা একাধিক Object থাকে।
Intransitive Verb
যেসমস্ত Verb এর কোনো Object বা কর্ম থাকে না সেই সমস্ত Verbকে Intransitive Verb বলে।Example :
He went to school.
Birds fly in the sky.
Intransitive Verb এর বৈশিষ্ট্যগুলি হল:-
● এদের পরে কোনো Object বা কর্ম থাকে না।
●যেহেতু object থাকে না তাই এরা sentence এর প্রায় শেষে বসে।
Auxiliary Verb
কোনো Sentence এ ব্যবহৃত যে সব Verbs Principal Verbs এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য Principal Verbs কে সহায়তা করে, সেই সকল Verb কে Auxiliary Verb বলে।Auxiliary Verb এর বৈশিষ্ট্যগুলি নিম্মরূপ :-
● Auxiliary Verbs এর প্রধান বৈশিষ্ট্য হল যে Auxiliary Verbs Sentence এ ব্যবহৃত হয়ে নিজে কোন অর্থ প্রকাশ করে না।
● Auxiliary Verbs Sentence এর অর্থ প্রকাশ করতে Principal Verb কে সহয়তা করে।
কিছু Auxiliary Verb এর এর উদাহরণ :
am, is, are, was, were, have, has,had, shall, should, will, would, may, might, can, could etc.
Auxiliary Verbকে দুটি ভাগে বিভক্ত করা হয়:-
যথা :
I. Primary Auxiliaries
II. Modal Auxiliaries
Primary Auxiliaries
যে Verb গুলো বাক্যে Helping বা Auxiliary Verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries বলে।Primary Auxiliaries গুলো হল-
Be verb: am, is, are, was, were
Have verb: has,have, had
Do verb : do, does, did
Modal Auxiliaries
ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বা ধরণ বোঝানোর জন্য যে Auxiliaries verb গুলি ব্যবহৃত হয় সেগুলোকে Modal Auxiliaries বলে।কিছু Modal Auxiliaries verb হল:-
shall, should, will, would, may, might, can, could, etc.
2. Non-finite Verb বা অসমাপিকা ক্রিয়া
যেসমস্ত Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না এবং Subject এর Number ও Person দ্বারা যেসমস্ত Verb এর কোন রূপের পরিবর্তন হয় না সেই সমস্ত verb কে Non-finite Verb বলে।Non-finite Verb কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়।
a> Gerund
b> Participle
c> Infinitive
Gerund
Verb এর সঙ্গে ing যুক্ত করে Gerund প্রস্তুত করা হয়। অথচ Gerund = Verb + ing।একে Double Parts of Speech ও বলা হয়।
Example :
■Swimming is a good exercise.
■Sleeping is necessary to life.
Participle
Verb এর যে রূপ একসঙ্গে Verb এবং Adjective উভয় এর কার্য সম্পন্ন করে তাকে Participle বলে।Participle তিন প্রকার।
যথা :
I> Present Participle
II>Past Participle
III>Perfect Participle
Present Participle
কোনো Verb এর ing form যখন Verb ও Adjective উভয় এর কাজ করে তখন তাকে Present Participle বলে।Example :
■This blog is interesting.
Past Participle
যেসকল Participle দ্বারা অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছে বোঝায় সেই সকল Participle কে Past Participle বলে।Example :
■I got a decorated room.
Perfect Participle
যদি Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে Adjective ও Verb উভয় এর কার্য সম্পাদন করে তখন তাকে Perfect Participle বলে।Example :
■Having seen this article,you started to read.
■The sun having risen, the fog disappeared.
Infinitive
Verb এর Present form এর অাগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।Example :
■You came to read the article.
■You have to read this article.
■I come to see.
শেয়ার
সেভ
শুনুন