একনজরে পশ্চিমবঙ্গইংরেজিবিপরীত শব্দসন্ধি বিচ্ছেদ FaceBookকুইজ খেলুনবিজ্ঞাপন আমাদের অ্যাপ
কুইজে অংশগ্রহণ করে আপনার জ্ঞান বৃদ্ধি করুন।Play Now
Apu
Apu ০৮ জানুয়ারি › #English Grammar

English Grammar : FUTURE TENSE বা ভবিষ্যত কাল

FUTURE TENSE

Future Indefinite Tense

1. Future Indefinite Tense : ভবিষ্যতে যে কাজ ঘটবে বা সম্পূর্ণ হবে সেই কাজকে Future Indefinite Tense বলে।

চেনার উপায় :
বাংলা বাক্যের verb এর শেষে 'ব', 'বে' , 'বি' , 'বেন' , ইত্যাদি উচ্চারণ হবে।


1> সূত্র/Structure:
Subject + shall/will + V1 + object

'I' এবং 'we' এর পরে shall বসে, নইলে will ( অবশ্য এই নিয়ে ভবিষ্যতে আলোচনা করব) ।

Ex.
●. তারা ছবি আঁকবে।
=> They will draw a picture.
●. সে স্কুলে যাবে।
=> He will go to the school.


Future Continuous Tense

2. Future Continuous Tense : যে কাজটি ভবিষ্যতে চলতে থাকিবে তাকে Future Continuous Tense বলে।

চেনার উপায় :
বাংলা বাক্যের verb এর শেষে 'থাকিব', 'থাকিবে' , 'থাকবি' , 'থাকবেন' , ইত্যাদি উচ্চারণ হবে।


1> সূত্র/Structure:
Subject + shall/will + be + V1.ing + object

'I' এবং 'we' এর পরে shall বসে, নইলে will ( অবশ্য এই নিয়ে ভবিষ্যতে আলোচনা করব) ।

Ex.
●. আমি ঘরে থাকিব।
=> I shall be staying in the house.
●. তুমি প্রবন্ধটি পড়তে থাকিবে।
=> You will be reading the article.
●. আমি তোমাদেরকে শিখাতেই থাকিব।
=> I shall be teaching you.

Future Perfect Tense

3. Future Perfect Tense : কোনো কাজ ভবিষ্যতে কোনো এক সময়ের মধ্যে শেষ হয়ে যাবে বোঝালে Future Perfect Tense ব্যবহার করা হয়।


চেনার উপায় :
বাংলা বাক্যের verb এর শেষে 'বে', 'ব' , 'বি' , 'য়া-থাকিব' , 'য়া-থাকিবি', 'য়া-থাকিবে' , ইত্যাদি উচ্চারণ হবে।

☆ এক্ষেত্রে দুটি সূত্র (Structure) লক্ষ্য করবে।

1> সূত্র/Structure:
Subject + shall/will + have + V3 + object

Ex.
●. তাঁরা কাজটি করেই থাকিবে।
=> They will have done the work.
●. সে বইটি পড়েই থাকিবে ( পড়িয়া থাকিবে)।
=> He will have read the book.

2> সূত্র/Structure:
Subject + shall/will + have + V3 + object + before.. + Subject + V1 + object

Ex.
●. আমি নতুন প্রবন্ধ প্রকাশিত করার পূর্বে তুমি তোমার পড়া শেষ করিবে।
=> You will have finished your lesson before I publish a new article.


Future Perfect Continuous Tense

4. Future Perfect Continuous Tense : ভবিষ্যত কালের দুটি কাজের মধ্যে একটি কাজ অপর কাজটির আগে চলতে থাকবে।

1> সূত্র/Structure:
Subject + shall/will + have + been + V1.ing + object + before/until.. + subject + V1 + object

Ex.
●. তুমি নতুন প্রবন্ধ প্রকাশিত করার পূর্বে আমি এই প্রবন্ধটি পড়তে থাকিব।
=> I shall have been reading this article before you publish a new article.

●. করোনাভাইরাস না যাওয়া পর্যন্ত আমি বাড়িতেই থাকিব।
=> I shall have been staying in the house until the Corona virus go.



শেয়ার
সেভ
শুনুন
Get AI answer for "English Grammar : FUTURE TENSE বা ভবিষ্যত কাল"
একটি উত্তর লিখুন
banner

লেখালেখি করে মাসে ৪ - ৫ হাজার টাকা ইনকাম করুন।

Ask 3schools এর ব্যবহারকারীদের সাথে আপনার জ্ঞান শেয়ার করুন এবং মাসে ₹৫০০০ পর্যন্ত আয় করার সুযোগ পান। কন্টেন্ট লিখতে চাইলে "কন্টেন্ট লিখুন" এবং প্রশ্ন ও উত্তর লিখতে চাইলে "প্রশ্ন ও উত্তর লিখুন" বাটনটি ক্লিক করে সমস্ত বিষয়গুলো জেনে নিতে পারেন।

কন্টেন্ট লিখুনপ্রশ্ন ও উত্তর লিখুন
back
View All
ask 3schools
কুইজ
প্রশ্ন করুন