একনজরে পশ্চিমবঙ্গইংরেজিবিপরীত শব্দসন্ধি বিচ্ছেদ FaceBookকুইজ খেলুনবিজ্ঞাপন আমাদের অ্যাপ
কুইজে অংশগ্রহণ করে আপনার জ্ঞান বৃদ্ধি করুন।Play Now
Apu
Apu ২২ ডিসেম্বর › #ইংরেজি #English Grammar

English Grammar : PAST TENSE বা অতীত কাল

PAST TENSE

Past Indefinite Tense

1. Past Indefinite Tense : অতীতের কোনো অভ্যাস বোঝাতে বা অতীতে কোনো কাজ হয়েছিল বা হত,যার ফল এখন বিদ্যমান নেয় তাকে Past Indefinite Tense বলে।

চেনার উপায় :
বাংলা sentence এর (বাক্যের) verb এর (ক্রিয়ার) শেষে 'ছিল' , 'ছিলাম', 'ছিলে', 'ত' , 'তাম' ইত্যাদি উচ্চারণ হবে।


সূত্র/Structure:
Subject + V2 + Object


Ex.

●. সে চা খেত।
=> He drank tea.
●. তাঁরা কুকুরটিকে হত্যা করেছিল।7
=> They killed the dog.
●. ছেলেগুলো নদীতে পাথর ছুড়েছিল।
=> The boys threw the stones in the river.

KNOW MORE : Past Indefinite Tense এর কোনো sentence কে Negative(না-বোধক) করার জন্য একটি auxiliary verb ব্যবহার করা হয়। ( কারণ not কোনো main verb এর পরে বসে না । যার জন্য auxiliary verbs এর প্রয়োজন হয়।)

Did হল সেই auxiliary verb।

যেমন :
●. ছেলেগুলো নদীতে পাথর ছুড়েছিল।
=> The boys threw the stones in the river.

●. ছেলেগুলো নদীতে পাথর ছুড়ে নি।
=> The boys did not throw the stones in the river.

Negative sentence (না-বোধক) এর ক্ষেত্রে main verb ( threw) অর্থাৎ V2 হয়ে যায় V1।
যেমন এই sentence এ threw (V2)হয়ে গেছে throw (V1)।

☆অবশ্য এই নিয়ে ভবিষ্যতে আলোচনা করা হবে।



Past Continuous Tense

2. Past Continuous Tense : অতীতে কোনো কাজ চলছিল এমন বোঝাতে Past Continuous Tense ব্যবহার করা হয়।


চেনার উপায় :
বাংলা sentence এর (বাক্যের) verb এর (ক্রিয়ার) শেষে 'চ্ছিল' , 'চ্ছিলে', 'ছিল', 'ছিলাম' , 'ছিলে' , 'তেছিল' , 'তেছিলে', 'তেছিলাম', ইত্যাদি উচ্চারণ হবে।

সূত্র/Structure:
Subject + was/were + V1.ing + Object


যেমন :

●. সে একটি কবিতা লিখ্ছিল/লিখ্তেছিল।
=> He was writing a poem.

Subject হল He।

I, You এবং subject একটা বোঝালে was বসে। একটির বেশি বোঝালে were বসে।

অবশ্য এই নিয়ে details এ আলোচনা করা হয়েছে।
( KNOW MORE )

তাই was বসেছে।
Verb হল write (V1) যার সাথে "ing" যুক্ত হয়েছে।


Ex.
●. তাঁরা কাজটি করতেছিল।
=> They were doing the work.
●. গতকাল সন্ধ্যায় আমরা কলকাতা যাইতেছিলাম।
=> We were going to Kolkata last evening.




Past Perfect Tense

3. Past Perfect Tense : অতীতকালে ঘটে যাওয়া দুটি কাজের মধ্যে যে কাজটি প্রথমে বা আগে হয়েছিল সেটির জন্য Past perfect tense ব্যবহার করা হয় এবং যেটি পরে হয়েছিল সেটির জন্য Past Indefinite tense ব্যবহার করা হয় ।


চেনার উপায় :
বাংলা বাক্যের verb এর শেষে 'ছিল', 'ছিলাম' , 'ছিলে' , 'ত' , 'তাম', ইত্যাদি উচ্চারণ হবে।

সূত্র/Structure:
Subject + had + V3 + before + subject + V2 + Object


যেমন :
●. রাম ভাত খাওয়ার আগে স্নান করছিল।
=> Ram had bathed before he ate rice.

এই বাক্যে কোন্ কাজটা প্রথমে হয়েছিল, 'খাওয়া' না কি 'স্নান করা' ।
অবশ্যই 'স্নান করা'!

তাই প্রথমে 'স্নান করা' বসেছে তারপর 'খাওয়া' ।

Ex.
●. তুমি আসিবার আগে আমি গিয়েছিলাম।
=> I had gone before you came.
●. ডাক্তার আসিবার আগেই রোগিটি মারা গিয়েছিল।
=> The patient had died before the doctor came.
●. বিছানায় শুতে যাবার আগে আমি দরজাটা বন্ধ করেছিলাম। – I had shut the door before I got into bed.


Past Perfect Continuous Tense


4. Past Perfect Continuous Tense : অতীতে যে কাজটি অনেকক্ষণ ধরে বা থেকে চলছিল তাকে Past Perfect Continuous Tense বলে।


চেনার উপায় :
বাংলা বাক্যের verb এর শেষে 'তেছিল', 'তেছিলে' , 'তেছিলাম' , 'চ্ছিল' , 'চ্ছিলাম', 'চ্ছিলে' , ইত্যাদি উচ্চারণ হবে।

☆ এক্ষেত্রে দুটি সূত্র (Structure) লক্ষ্য করবে।

1> সূত্র/Structure:
Subject + had + been + V1. ing + for/from/since

Ex.

●. মেয়েটি তিন ঘণ্টা ধরে সাতার কাটতেছিল।
=> The girl had been swimming for three hours.
●. আমি দুই মাস ধরে বাড়িতে ছিলাম।
=> I had been staying in the house for two months.
●. দুই দিন ধরে বৃষ্টি পড়তেছিল।
=> It had been raining for two days.
●. সকাল 10 টা থেকে বৃষ্টি পড়তেছিল।
=> It had been raining since 10 am.

2> সূত্র/Structure:
Subject + had + been + V1.ing + object + before/when.. + subject + V2 + object

☆ দুটি কাজের মধ্যে যে কাজটি চলছিল সেই কাজটি প্রথমে হবে।

Ex.

●. শিক্ষক আসিবার আগে তারা খেলিতেছিল।
=> They had been playing before the teacher came.
●. করোনা ভাইরাস আসার আগে আমি বাড়িতে ছিলাম।
=> I had been staying in the house before the Corona virus came.
●. যখন আমার বন্ধু আসিল তখন আমি ভাত খাইতেছিলাম।
=> I had been eating rice when my friend came.
●. ডাক্তার আসিবার পূর্বে/আগে রোগীটি কাদিতেছিল।
=> The patient had been crying before the doctor came.
শেয়ার
সেভ
শুনুন
Get AI answer for "English Grammar : PAST TENSE বা অতীত কাল"
একটি উত্তর লিখুন
banner

লেখালেখি করে মাসে ৪ - ৫ হাজার টাকা ইনকাম করুন।

Ask 3schools এর ব্যবহারকারীদের সাথে আপনার জ্ঞান শেয়ার করুন এবং মাসে ₹৫০০০ পর্যন্ত আয় করার সুযোগ পান। কন্টেন্ট লিখতে চাইলে "কন্টেন্ট লিখুন" এবং প্রশ্ন ও উত্তর লিখতে চাইলে "প্রশ্ন ও উত্তর লিখুন" বাটনটি ক্লিক করে সমস্ত বিষয়গুলো জেনে নিতে পারেন।

কন্টেন্ট লিখুনপ্রশ্ন ও উত্তর লিখুন
back
View All
ask 3schools
কুইজ
প্রশ্ন করুন