একনজরে পশ্চিমবঙ্গইংরেজিবিপরীত শব্দসন্ধি বিচ্ছেদ FaceBookকুইজ খেলুনবিজ্ঞাপন আমাদের অ্যাপ
কুইজে অংশগ্রহণ করে আপনার জ্ঞান বৃদ্ধি করুন।Play Now
Apu
Apu ০৯ নভেম্বর › #ইতিহাস #কে করেন

দাস বংশের প্রতিষ্ঠাতা কে এবং কেন বলা হয় ?

দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক।

কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরীর একজন ক্রীতাদাস। পড়ে ক্রীতাদাস কুতুবউদ্দিন আইবক ১২০৬ খ্রিষ্টাব্দে দিল্লির শাসক হন। তিনি মোহাম্মদ ঘুরীর অনুমতিক্রমে দিল্লিতে ভারত বিজয়ের পরে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এজন্য তাকে দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয়।
শেয়ার
সেভ
শুনুন
7 টি উত্তর
Get AI answer for "দাস বংশের প্রতিষ্ঠাতা কে এবং কেন বলা হয় ?"
  1. দাস বংশের শ্রেষ্ট সম্রাট ছিলেন ইলতুৎমিস।
    • দাস বংশের শেষ সম্রাট ছিলেন কায়ুর্মাস।
    • দাস বংশের নাম দাস বংশ হল কেন?
      দাস বংশ প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। প্রথম জীবনে কুতুবউদ্দিন আইবক ও তার পরবর্তী দুই বিখ্যাত শাসক ইলতুৎমিস ও গিয়াসউদ্দিন বলবন ক্রীতদাস ছিলেন। তাই এই বংশের নাম হয় দাস বংশ|
    মন্তব্য
    শেয়ার
    শুনুন
  2. শিক্ষক 2
    দাস বংশের প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবেকের জামাতা হলেন ইলতুৎমিস । ইলতুৎমিস ছিলেন দাস বংশের শ্রেষ্ট সম্রাট। ইলতুৎমিসের কন্যা রাজিয়া সুলতানা ছিলেন দিল্লির সিংহাসনে আহোরনকারী প্রথম মুসলিম নারী।
    • রাজিয়া সুলতানা (১২৩৬-৪০ খ্রিস্টাব্দ):-
      https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR6J9Q9O1qEGh6CXoPudfVqE1TJ557ocwKYKQ&usqp=CAU
      ইলতুৎমিশের মৃত্যুর পর তার আরেক পুত্র রুকনউদ্দিন ফিরোজ দিল্লির শাসন কেড়ে নেন এবং প্রায় সাত মাসের শাসন করেন। ১২৩৬ সালে দিল্লির জনগণের সাহায্য নিয়ে রাজিয়া সুলতানা তার ভাইকে অপসারণ করেন এবং সিংহাসনে বসেন।
    মন্তব্য
    শেয়ার
    শুনুন
  3. মোহাম্মদ ঘুরী (জন্ম :১১৪৯ এবং মৃত্যু মার্চ ১৫, ১২০৬) তার ভাই গিয়াসউদ্দিন মুহাম্মাদের সাথে ১১৭৩ থেকে ১২০২ পর্যন্ত শাসন করেন। এরপর ১২০২ থেকে ১২০৬ পর্যন্ত তিনি সর্বো‌চ্চ শাসক হিসেবে শাসন করেন।
    মোহাম্মদ ঘুরীর কোনো সন্তান ছিল না। তাই তিনি তার তুর্কি দাসদের সাথে সন্তানের মত আচরণ করতেন। ক্রীতাদাস কুতুবউদ্দিন আইবক ১২০৬ খ্রিষ্টাব্দে দিল্লির শাসক হন। তিনি সুলতান হিসেবে ১২০৬ থেকে ১২১০ খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র চার বছর শাসন করেন। দানশীলতার জন্য তাকে ‘লাখবখশ’ বলা হত। ১২১০ সালে ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন।
    মন্তব্য
    শেয়ার
    শুনুন
  4. Unknown
    তৎ সাম্রাজ্যকে কেন দাস বংশ বলা হয়
    মন্তব্য
    শেয়ার
    শুনুন
একটি উত্তর লিখুন
banner

লেখালেখি করে মাসে ৪ - ৫ হাজার টাকা ইনকাম করুন।

Ask 3schools এর ব্যবহারকারীদের সাথে আপনার জ্ঞান শেয়ার করুন এবং মাসে ₹৫০০০ পর্যন্ত আয় করার সুযোগ পান। কন্টেন্ট লিখতে চাইলে "কন্টেন্ট লিখুন" এবং প্রশ্ন ও উত্তর লিখতে চাইলে "প্রশ্ন ও উত্তর লিখুন" বাটনটি ক্লিক করে সমস্ত বিষয়গুলো জেনে নিতে পারেন।

কন্টেন্ট লিখুনপ্রশ্ন ও উত্তর লিখুন
back
View All
ask 3schools
কুইজ
প্রশ্ন করুন