দাস বংশের প্রতিষ্ঠাতা কে এবং কেন বলা হয় ?
দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক।
কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরীর একজন ক্রীতাদাস। পড়ে ক্রীতাদাস কুতুবউদ্দিন আইবক ১২০৬ খ্রিষ্টাব্দে দিল্লির শাসক হন। তিনি মোহাম্মদ ঘুরীর অনুমতিক্রমে দিল্লিতে ভারত বিজয়ের পরে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এজন্য তাকে দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয়।
শেয়ার
সেভ
শুনুন
দাস বংশ প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। প্রথম জীবনে কুতুবউদ্দিন আইবক ও তার পরবর্তী দুই বিখ্যাত শাসক ইলতুৎমিস ও গিয়াসউদ্দিন বলবন ক্রীতদাস ছিলেন। তাই এই বংশের নাম হয় দাস বংশ|
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR6J9Q9O1qEGh6CXoPudfVqE1TJ557ocwKYKQ&usqp=CAU
ইলতুৎমিশের মৃত্যুর পর তার আরেক পুত্র রুকনউদ্দিন ফিরোজ দিল্লির শাসন কেড়ে নেন এবং প্রায় সাত মাসের শাসন করেন। ১২৩৬ সালে দিল্লির জনগণের সাহায্য নিয়ে রাজিয়া সুলতানা তার ভাইকে অপসারণ করেন এবং সিংহাসনে বসেন।
মোহাম্মদ ঘুরীর কোনো সন্তান ছিল না। তাই তিনি তার তুর্কি দাসদের সাথে সন্তানের মত আচরণ করতেন। ক্রীতাদাস কুতুবউদ্দিন আইবক ১২০৬ খ্রিষ্টাব্দে দিল্লির শাসক হন। তিনি সুলতান হিসেবে ১২০৬ থেকে ১২১০ খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র চার বছর শাসন করেন। দানশীলতার জন্য তাকে ‘লাখবখশ’ বলা হত। ১২১০ সালে ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন।