শিক্ষক 2
২৬ আগস্ট ›
#পরীক্ষা প্রস্তুতি
›
#বলা হয়
পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি?
পৃথিবীর দ্রুততম হিমবাহ হল গ্রিনল্যান্ডের জ্যাকোবসান হিমবাহ।
শেয়ার
সেভ
শুনুন
=> বিশালাকৃতির বরফের স্তুপ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢালু বরাবর ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, তখন তাকে হিমবাহ বলে।
2> হিমরেখা কাকে বলে ?
=> ভূপৃষ্ঠে যে সীমারেখার নিচে বরফ গলে যায় বা যে সীমারেখার উপরে সারাবছর বরফ জমে থাকে, তাকে হিমরেখা বলে।
3>পৃথিবীর শতকরা কত ভাগ অঞ্চল হিমবাহে ঢাকা?
=> 10 ভাগ।
4> হিমবাহকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী?
=> অবস্থানের উপর ভিত্তি করে হিমবাহকে তিন ভাগে ভাগ করা হয়। যথা :- মহাদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহ ও পাদদেশীয় হিমবাহ।
5> মহাদেশীয় হিমবাহ কাকে বলে?
=> মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে হিমবাহ অবস্থান করে, তাকে মহাদেশীয় হিমবাহ বলে।
6> উপত্যকা হিমবাহ কাকে বলে?
=> যেসব হিমবাহ অভিকর্ষের টানে পার্বত্য অঞ্চল থেকে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাদের উপত্যকা হিমবাহ বা পার্বত্য হিমবাহ বলে।
7> পাদদেশীয় হিমবাহ কাকে বলে?
=> হিমবাহ যখন উঁচু পর্বতের থেকে নেমে এসে পর্বতের পাদদেশে বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করে, তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলে।
পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল:- আলাস্কার মালাসপিনা।
নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা:- ৫৫৫০ মিটার।
ইউরােপের দীর্ঘতম উপত্যকা হিমবাহ:- অ্যালিস।
হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয়:- মেরু অঞ্চলে।