একনজরে পশ্চিমবঙ্গইংরেজিবিপরীত শব্দসন্ধি বিচ্ছেদ FaceBookকুইজ খেলুনবিজ্ঞাপন আমাদের অ্যাপ
কুইজে অংশগ্রহণ করে আপনার জ্ঞান বৃদ্ধি করুন।Play Now
শিক্ষক 2
শিক্ষক 2 ২৭ নভেম্বর › #কাকে বলে #বলা হয়

জলবিভাজিকা কাকে বলে?

যে উচ্চভূমি দুই বা ততােধিক নদী বা নদী অববাহিকাকে পৃথক করে, তাকে জলবিভাজিকা বলে। যেমন বিভিন্ন পাহাড় , পর্বত  জলবিভজিকা রূপে অবস্থান করে ।

শেয়ার
সেভ
শুনুন
5 টি উত্তর
Get AI answer for "জলবিভাজিকা কাকে বলে?"
  1. জলবিভাজিকা ব্যবস্থাপনা বা জলবিভাজিকা উন্নয়ন বলতে কী বােঝ?
    কোনাে নদী অববাহিকা অঞ্চলের জলবিভাজিকা সামগ্রিক ও বিজ্ঞানসম্মত উন্নয়নই হল জলবিভাজিকা উন্নয়ন বা ব্যবস্থাপনা। এই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কোনাে নদী অববাহিকা অঞ্চলের বাস্তুতন্ত্র, পরিবেশের উপাদান এবং সম্পদের স্থায়ী উন্নয়ন করা সম্ভব হয়।
    মন্তব্য
    শেয়ার
    শুনুন
  2. যে পরিকল্পনার মাধ্যমে সমগ্র নদী অববাহিকা অঞ্চলের ভূমিক্ষয়, ধস, বন্যা ও খরা প্রতিরােধ করে মাটি, জল ও বনভূমির সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে ওই অঞ্চলের বাস্তুতন্ত্র পরিবেশের উৎপাদন ও সম্পদের স্থায়ী উন্নয়ন করা যায়, তাকে জলবিভাজিক উন্নয়ন বা ব্যবস্থাপনা বলে।
    ভারতের জলবিভাজিকা উন্নয়ন এর দুটি উদ্দেশ্য হল :- 
    1️⃣ জলবিভাজিকা উন্নয়নের প্রধান উদ্দেশ্য হলাে প্রাকৃতিক উৎস গুলি থেকে পাওয়া জল ও সমাজে জলের চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখা।
    2️⃣ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠ ব্যবহার করা ও এলাকার সামগ্রিক পরিবেশের উন্নতি ঘটানাে।
    মন্তব্য
    শেয়ার
    শুনুন
  3. একটি নদী এবং তার বিভিন্ন উপনদী বা শাখানদীগুলি যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলকে বলা হয় ঐই নদীটির অববাহিকা। কাছাকাছি অবস্থিত দুটি নদী-অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে, সেই উচ্চভূমিকে জলবিভাজিকা বলা হয়।
    মন্তব্য
    শেয়ার
    শুনুন
  4. ভারতের বিখ্যাত দুটি জলবিভাজিকা হল — হিমালয় পার্বত্যভূমি এবং পশ্চিমঘাট পর্বত । 

     জলবিভাজিকার ছবি :-https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSWbEAJq7sU8Ecswytj55vwTuaPjzrxO2qo3w&usqp=CAU
    • পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হল অ্যাঞ্জেল ফলস্। যেটি ভেনিজুয়েলায় অবস্থিত।

      পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কী? নায়াগ্রা জলপ্রপাত (Niagra Falls)।

      ভারতের কর্ণাটক রাজ্যের ভারাহি নদীর উপর অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত হল ভারতের উচ্চতম জলপ্রপাত। যার উচ্চতা হল প্রায় 455 মিটার / 1493 ফুট।

      জলপ্রপাতের নিচে যে বিশালাকার গর্তের সৃষ্টি হয় ,তাকে প্রপাতকূপ বা প্লাঞ্জপুল বলা হয়।
    মন্তব্য
    শেয়ার
    শুনুন
    মন্তব্য
    শেয়ার
    শুনুন
একটি উত্তর লিখুন
banner

লেখালেখি করে মাসে ৪ - ৫ হাজার টাকা ইনকাম করুন।

Ask 3schools এর ব্যবহারকারীদের সাথে আপনার জ্ঞান শেয়ার করুন এবং মাসে ₹৫০০০ পর্যন্ত আয় করার সুযোগ পান। কন্টেন্ট লিখতে চাইলে "কন্টেন্ট লিখুন" এবং প্রশ্ন ও উত্তর লিখতে চাইলে "প্রশ্ন ও উত্তর লিখুন" বাটনটি ক্লিক করে সমস্ত বিষয়গুলো জেনে নিতে পারেন।

কন্টেন্ট লিখুনপ্রশ্ন ও উত্তর লিখুন
back
View All
ask 3schools
কুইজ
প্রশ্ন করুন