শিক্ষক
২০ এপ্রিল ›
#ইতিহাস
ম্যানর বলতে কী বোঝো?
মধ্যযুগের সামন্ততান্ত্রিক কাঠামােয় ইউরোপের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করত। এরকম এক বা একাধিক গ্রাম নিয়ে গড়ে উঠত ম্যানর। গ্রামে সামন্তপ্রভুর অধীনস্থ জমি চাষ করার জন্য ইউরােপে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে ম্যানর ব্যবস্থা বলা হত।
শেয়ার
সেভ
শুনুন
উত্তর : ম্যানর কথার অর্থ হল জমিদারি, জমিদারের খাস খামার।
ম্যানর ব্যবস্থার অপর নাম কী?
উত্তর : ফ্রান্সের ম্যানর ব্যবস্থা "সেইন্যারি" নামে পরিচিত ছিল।
ম্যানর ব্যবস্থার কাকে বলে?
উত্তর : মধ্যযুগের সামন্ততান্ত্রিক কাঠামোয় ইউরোপের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করত। এই রকম এক বা একাধিক গ্রাম নিয়ে গড়ে উঠত ম্যানর। গ্রামে সামন্তপ্রভুর অধীনস্থ জমি চাষ করার জন্য ইউরোপে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তা ম্যানর ব্যবস্থা নামে পরিচিত ছিল।
উত্তর : ম্যানর এলাকায় সামন্তপ্রভু এবং তাঁর আত্মীয়-স্বজন ও কর্মচারীদের বসবাসের জন্য পাথরের তৈরি দুর্গের মতাে একটি প্রাসাদোপম বাড়ি থাকত। এটিকে ম্যানর হাউস বলা হত।