সামাজিক বনসৃজন কাকে বলে? এর উদ্দেশ্যগুলো লেখ।
সমাজের কল্যাণ সাধনের জন্য যখন নির্ধারিত অরণ্য সীমার বাইরে, অব্যবহৃত বা পতিত জমিতে বিশেষ বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে সামাজিক বনসৃজন বলা হয়।
সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলো হলো :
[১] কৃষিজমির আশেপাশে অব্যবহৃত জমিতে বনাঞ্চল গড়ে তোলা এবং পতিত জমি পুনরুদ্ধার ও ভূমিক্ষয় রােধ করা।
[২] অদক্ষ শ্রমিক ও বেকারদের কর্ম সংস্থানের সুযােগ দেওয়া ।
[৩] মিশ্র বনভূমি সৃষ্টির মাধ্যমে জ্বালানি কাঠ, ফলমূল ইত্যাদির যোগান দেওয়া।
[৪] পতিত ও পরিত্যক্ত জমি ব্যবহার করা।
[৫] জনগণের অর্থনৈতিক উন্নতি ঘটানো।
সংজ্ঞা:- সামাজিক বৃক্ষরোপণ পরিকল্পনা অনুসারে সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্যে নির্ধারিত অরণ্য সীমার বাইরে বিভিন্ন ধরনের অব্যবহৃত ও পতিত জমিতে অরণ্য সৃষ্টির উদ্যোগকে সামাজিক বনসৃজন বলে।