পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় এবং কেন?
পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়।
শিলিগুড়ি শহর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের সাথে মূল ভূখণ্ডের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ শহর। এই শহরের ওপর দিয়ে প্রসারিত রেল ও সড়কপথের মাধ্যমে অবশিষ্ট ভারত থেকে উত্তর-পূর্ব ভারতে অর্থাৎ অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আসাম ও সিকিম প্রভৃতি রাজ্যগুলিতে যেতে হয়। তাই শিলিগুড়িকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়।
শিলিগুড়ি শহর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত। এই শহরটি হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত। শিলিগুড়ি শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপত্য ও বাণিজ্যিক গুরুত্বের জন্য বিখ্যাত।
👉 মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়।
👉 চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়।