গ্রস্ত উপত্যকা কাকে বলে? উদাহরণ দাও
ভূ-আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। দুটি সমান্তরাল চ্যুতির মাঝখানের অংশ চ্যুতি বরাবর নীচে বসে গেলে যে উপত্যকার সৃষ্টি হয়, তাকে গ্রস্ত উপত্যকা বলে।
যেমন:- ভারতের নর্মদা ও তাপ্তী নদীর উপত্যকা দুটি সাতপুরা পর্বতের দুপাশে অবস্থিত দুটি গ্রস্ত উপত্যকার উদাহরণ।
শেয়ার
সেভ
শুনুন