ড্রামলিন বলতে কী বোঝ?
হিমবাহ গলে যাওয়ার পর তার নীচে হিমবাহ-বাহিত বালি, কাদা ও পাথর একসঙ্গে সঞ্চিত হলে তাকে বোল্ডার ক্লে বলে। টিলার মতো উঁচু হয়ে বোল্ডার ক্লে সঞ্চিত হলে তাকে দূর থেকে দেখতে ওলটানো নৌকোর মতো মনে হয়। একে ড্রামলিন বলা হয়। ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বলা হয় 'ডিমের ঝুড়ি ভূমিরূপ'।
শেয়ার
সেভ
শুনুন