Article কাকে বলে? কত প্রকার ও কি কি?
The কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে-উল্লেখ করে তাই The হল Definite,
A, AN কোনো নির্দিষ্ট ব্যাক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে উল্লেখ করে না তাই A, AN হল Indefinite। AN
A & AN কখন ব্যবহার করব?
Countable Noun বা গণনাকরা যায় এমন বিশেষ্য যদি কেবল একটি বোঝায় তবে তার আগে A বা AN বসে।
→ Consonant-এর আগে A বসে।
→ Vowel-এর আগে AN বসে।
কিছু ব্যাতিক্রম রয়েছে।
এমন word যার আগে consonant আছে কিন্তু সেই বর্ণটি উচ্চারিত না হয়ে তার পরে থাকা vowel বর্ণটি উচ্চারিত হয় তবে তার আগে A না বসে AN বসবে । যেমন: An hour.
◆ U, O, E, A, I—এর উচ্চারণ যদি নিজস্ব উচ্চারণের মতো হয় তবে A বসবে। উদাহরণ : A university.
THE কখন ব্যবহার হয়?
একবচন বা বহুবচন, গণনাযোগ্য Noun যদি নির্দিষ্টভাবে উল্লেখ কথা হয় তবে The বসে।
যেসব জিনিস পৃথিবীতে কেবলমাত্র একটি আছে তাদের আগে The বসে। যেমন: The sun, The Sky.
যদি কোনো Noun একবার ব্যবহার করা হয়েছে, আবার যদি সেই Nounটি ব্যবহার করতে চায় তবে তার আগে The বসে। উদাহরণ:- There lived a king. The king had two sons.
Superlative Degree- এর আগে The বসে।
বিক্ষাত ধর্মগ্রন্থ, সংবাদপত্রের নামের আগে - The। যেমন: The Gita The Mahabharata,
দিক বাচক শব্দের আগে - The। যেমন :The East.
পর্বতমালা, সমুদ্র, নদী, দ্বীপপুঞ্জ, উপসাগর-মরুভূমি ইত্যাদির আগে - The। যেমন: The Sahara.
জাহাজ, বিমান, রেলগাড়ির নামের আগে - The। যেমন: The Tajmahal,