ইলুভিয়েশন বলতে কী বোঝায়?
যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ায় দ্রবীভূত খনিজ গুলি মাটির উর্দ্ধস্তর থেকে মৃত্তিকার নিম্ন স্তরে সঞ্চিত হতে থাকে, এই সঞ্চয় পদ্ধতিকে ইলুভিয়েশন বলা হয়। মৃত্তিকার A স্তরকে এলুভিয়াল স্তর এবং B স্তরকে ইলুভিয়াল স্তর বলা হয়।
শেয়ার
সেভ
শুনুন
ইলুভিয়েশন বলতে কী বোঝায়?
2
ইলুভিয়েশন বলতে কী বোঝায়?
asked
শিক্ষক
2 answers
2915
যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ায় দ্রবীভূত খনিজ গুলি মাটির উর্দ্ধস্তর থেকে মৃত্তিকার নি…
Answer Link
answered
শিক্ষক
উত্তর : মৃত্তিকার উপরে স্তর বা A স্তর থেকে মৃত্তিকা বা খনিজ পদার্থগুলি ধৌত বা দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তর বা B স্তরে স্থানান্তরিত হয়ে সঞ্চিত হয়। নিচের স্তর বা B স্তরে এই সঞ্চয় হওয়ার পদ্ধতিকেই ইলুভিয়েশন বলে।
মনে রাখবেন :- যে স্তরে এই পদার্থসমূহের সঞ্চয় হয় সেই স্তরটি ইলুভিয়াল স্তর বা ইলুভিয়েটেড হরাইজন বলা হয়।
১. কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে এই স্তরের গভীরতা কম এবং বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে এই স্তরের গভীরতা বেশি হয়।
২. উপরের স্তর অর্থাৎ A স্তর থেকে আসা খনিজ পদার্থগুলো এই স্তরে সঞ্চিত হয়।
৩. এই প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার B স্তরটি তৈরি হয়।
৪. এই স্তরের রং গাঢ় হয়ে থাকে।