Apu
০৩ এপ্রিল ›
#English Grammar
English Grammar : Types of tense
Types of tense
Tense শব্দটির অর্থ হল সময় বা কাল। এই সময় বা কাল হল verb বা ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় বা কাল। অর্থাৎ verb কোনো না কোনো একটি নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ হয় এবং Tense এর নির্ভর করে verb এর রূপের পরিবর্তন হয়।
tense তিন প্রকার :
1. past tense বা অতীত কাল
2. Present tense বা বর্তমান কাল
3. Future tense বা ভবিষ্যত কাল
নীচের sentences বা বাক্যগুলি লক্ষ্য করো:-
1। তুমি বই পড়েছিলে। ( অতীত কাল)
2। তুমি বই পড়ছ। ( বর্তমান কাল)
3।তুমি বই পড়বে। ( ভবিষ্যত কাল)
যদি তুমি আমার আগের Articles গুলি পড়েছ তাহলে হয়তো তুমি বুঝতে পেরেছো যে 1 নং sentence এর verb কোনটা। হ্যাঁ, ঠিক বলেছ 1নং sentence এর verb হল "পড়েছিলে"।
অর্থাৎ এই sentence (পড়েছিলে) টা দেখই বোঝা যাচ্ছে যে এই কাজটি(পড়েছিলে) অতীত কালে ঘটেছে।
Past Tense : অতীতে কোনো কাজ হয়ে গেছে বা হচ্ছিল এমন বোঝালে তার কালকে অতীত কাল বা Past Tense বলে।
Ex.
●. আমি একটি পাখি দেখেছিলাম।
=> I saw a bird.
●. তুমি স্কুলে যাচ্ছিলে।
=> You were going to school.
●. তুমি বই পড়েছিলে।
=> You read a book.
ঠিক 2নং sentence টি লক্ষ্য করলে দেখতে পাবে যে 1নং sentence এর verb বা "পড়েছিলে" পরিবর্তন হয়ে "পড়ছ" হয়ে গেছে। অর্থাৎ 'তুমি বই পড়ছ।' এই sentence টি দেখে বুঝতেই পারছ যে এই কাজটি (পড়ছ) বর্তমান কালে ঘটছে অর্থাৎ তুমি এখনও পড়ছ।
Present Tense : বর্তমানে কোনো কাজ হচ্ছে বা প্রায় হয় বা কোনো চিরন্তন সত্য ঘটনা বোঝালে সেই কালকে বর্তমান কাল বা Present Tense বলে।
Ex.
●. আমি একটি পাখি দেখি।
=> I see a bird.
●. তুমি স্কুলে যাচ্ছ।
=> You are going to school.
●. তুমি বই পড়।
=> You read a book.
●. পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। (চিরন্তন সত্য ঘটনা )
=> The earth moves around the sun.
ঠিক 3নং sentence টির ক্ষেত্রেও একই ভাবে verb বা "পড়েছিলে" পরিবর্তন হয়ে "পড়বে" হয়ে গেছে। তাই 3নং sentence টি অর্থাৎ "তুমি বই পড়বে।" ভবিষ্যত কাল ।
Future Tense : কোনো কাজ ভবিষ্যতে সম্পাদিত হবে এমন বোঝালে সেই tense বা কালকে ভবিষ্যত কাল বা Future Tense বলে।
Ex.
●. আমি একটি পাখি দেখব।
=> I shall see a bird.
●. তুমি স্কুলে যাবে।
=> You will go to school.
●. তুমি বই পড়বে।
=> You will read a book.
ভালোভাবে বোঝানোর জন্য প্রতিটি tense কে আবার চারটি (4) ভাগে ভাগ করা হয়।
যথা :
1. Indefinite
2. Continuous
3. Perfect
4. Perfect Continuous
সুতরাং বোঝায় যাচ্ছে Tense এর মোট 12 টি রূপ।
PAST
1. Past Indefinite Tense বা সাধারণ অতীত কাল
2. Past Continuous Tense বা ঘটমান অতীত কাল
3. Past Perfect Tense বা পুরাঘটিত অতীত কাল
4. Past Perfect Continuous Tense বা পুরাঘটমান অতীত কাল
PRESENT
1. Present Indefinite Tense বা সাধারণ বর্তমান কাল
2. Present Continuous Tense বা ঘটমান বর্তমান কাল
3. Present Perfect Tense বা পুরাঘটিত বর্তমান কাল
4. Present Perfect Continuous Tense বা পুরাঘটমান বর্তমান কাল
FUTURE
1. Future Indefinite Tense বা সাধারণ ভবিষ্যত কাল
2. Future Continuous Tense বা ঘটমান ভবিষ্যত কাল
3. Future Perfect Tense
4. Future Perfect Continuous Tense
| বিস্তারিত জানুন | ||
| PRESENT TENSE বা বর্তমান কাল | PAST TENSE বা অতীত কাল | FUTURE TENSE বা ভবিষ্যত কাল |
শেয়ার
সেভ
শুনুন